Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১৩ মার্চ ২০২৬

ওমানে ড্রোন ভূপাতিতের ঘটনায় দুই প্রবাসী নিহত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওমানের উত্তরাঞ্চলে নিরাপত্তাবাহিনীর ভূপাতিত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ওমান নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, সোহার শহরের আল আউয়াহি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। ড্রোনটি ভূপাতিত হওয়ার সময় এর ধ্বংসাবশেষ পড়ে সেখানে অবস্থানরত দুই প্রবাসীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্র জানায়, সোহার শহরের একটি খোলা জায়গায় আরও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার পর্যন্ত চলমান সংঘাতের ১৩তম দিনে ওমানে নিহতের সংখ্যা দাঁড়ায় একজন। নতুন এই ঘটনায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

অন্যদিকে একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, কুয়েতে ৬ জন, সৌদি আরবে ৩ জন এবং বাহরাইনে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়