আন্তর্জাতিক ডেস্ক
মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের আবাসনে অগ্নিকাণ্ড, নি/হত ৫
ছবি: সংগৃহীত
মালদ্বীপের ধিগুরাহ দ্বীপ, আলিফ ধাল অ্যাটল-এ প্রবাসী শ্রমিকদের একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত প্রায় দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। পরে দগ্ধ অবস্থায় আটজনকে উদ্ধার করে ধিগুরাহ হেলথ সেন্টার-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
এদিকে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য মালদ্বীপের রাজধানী মালে-তে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধিগুরাহ কাউন্সিলের সভাপতি ইব্রাহিম উসমান স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবাসিক ভবনটিতে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
তবে ওই ভবনে মোট কতজন প্রবাসী শ্রমিক বসবাস করতেন কিংবা কোন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আবাসনটি পরিচালিত হচ্ছিল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে চিকিৎসকসহ একটি বিশেষ তদন্ত দল ধিগুরাহ দ্বীপে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুত্র: সান এমভি
ইএন/এসএইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























