Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৯ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। চিঠিতে মোদি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছেন।

তিনি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসে রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সময় অতিবাহিত করেছেন।

নরেন্দ্র মোদি আরও বলেন, ঈদের এই আনন্দঘন উৎসব মানবতার চিরন্তন মূল্যবোধ—সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা বহন করে।

চিঠিতে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি পুনরায় সম্মান ও শুভকামনা জানান।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়