Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ১ এপ্রিল ২০২৬

ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ বলে জানিয়েছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটো জোটকে ‘কাগুজে বাঘ’ হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি যুক্তরাজ্য-এর নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি এখন আর ‘পুনর্বিবেচনার মধ্যে নেই’।

তিনি আরও বলেন, “আমি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই মনে করেছি তারা কাগুজে বাঘ, এবং ভ্লাদিমির পুতিনও বিষয়টি জানেন।”

এছাড়া যুক্তরাজ্যের নৌবাহিনী নিয়ে সমালোচনা করে ট্রাম্প বলেন, “তোমাদের কার্যত কোনো নৌবাহিনী নেই। তোমরা অনেকটাই পিছিয়ে গেছ। তোমাদের বিমানবাহী রণতরী ছিল, কিন্তু সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা যায়নি।” সূত্র: বিবিসি

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়