প্রতিনিধি, ইউকে
মেয়র মুজিবুর রহমান ঝুনুর মৃত্যুতে গ্রেটার সিলেট ইউকের শোক
ছবি: আই নিউজ
ব্রিটেনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান এবং বিশিষ্ট ব্যবসায়ী ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া এবং সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর আলহাজ্ব হারুনুর রশীদ, কো-কনভেনর জামাল হোসেন, জয়েন্ট কনভেনর এম. সি. পার করিম ও সদস্য সচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতারা বলেন, মানুষের মৃত্যু অনিবার্য হলেও কিছু মৃত্যু সমাজে গভীর দাগ রেখে যায়। মাত্র ৫৪ বছর বয়সে মুজিবুর রহমান ঝুনুর চলে যাওয়া কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, বিনয়ী ও মানবিক গুণাবলির অধিকারী একজন মানুষ।
মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঝুনু ছিলেন প্রবাসী বাংলাদেশি সমাজের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। ব্রিটেনের রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল, যা তার সঙ্গে আলাপচারিতায় সহজেই প্রতিফলিত হতো। দেশের প্রতি তার ছিল গভীর ভালোবাসা এবং কমিউনিটির উন্নয়নে ছিল অঙ্গীকারবদ্ধ ভূমিকা।
মরহুম মুজিবুর রহমান ঝুনু দীর্ঘদিন ধরে লন্ডনের টুইকেনহ্যাম এলাকায় সুনামের সঙ্গে ‘স্পাইস অব ইন্ডিয়া’ নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করছিলেন। তিনি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, গ্রেটার সিলেট কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার সততা, আন্তরিকতা এবং নিঃস্বার্থ কমিউনিটি সেবার জন্য তিনি সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন। তার এই অকাল প্রয়াণে পরিবার, স্বজন এবং প্রবাসী কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেন এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























