লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৫:৩১, ১৪ মে ২০২০
করোনার নতুন উপসর্গ পেশীতে ব্যথা, জানুন করণীয়
করোনাভাইরাসের উপসর্গ বলতে আমরা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা জানি। কিন্তু বর্তমানে নতুন নতুন উপসর্গ নিয়ে মানুষ করোনা আক্রান্ত হচ্ছে।
তার মধ্যে অন্যতম হচ্ছে পেশী ও গাঁটের ব্যথা। আমেরিকা যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ এর রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাসের নতুন উপসর্গের তালিকায় দেখা দিচ্ছে পেশী ও গাঁটে ব্যথার সমস্যা।
করোনার ভয়াবহতা কতটা মারাত্মক হবে তা নির্ভর করছে উপসর্গের উপরেই। পেশী ও গাঁটে ব্যথার প্রকোপ যত বেশি হবে, ততই আশঙ্কাজনক হারে বাড়বে ফুসফুসের অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম এর সমস্যা। অনেক সময় এটি আমাদের মরণও ডেকে আনতে পারে।
তবে এই ধরনের উপসর্গ দেখা দিলেও, পেশী বা গাঁটে ব্যথা, পেশিতে টান মানেই কিন্তু করোনা দ্বারা আক্রান্ত নয়। কারণ, ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লেগে অল্প জ্বরের সঙ্গে পেশির ব্যথা দেখা দেয় ।
এই ধরণের ব্যাথায় করণীয়ঃ
১।ওষুধ খেয়ে, ব্যায়াম করার পরেও যদি কোনো সমাধান না মেলে, তবে চিকিৎসকের পরামর্শ নিন।
২। উপসর্গ দেখার পর চিকিৎসক যদি করোনাভাইরাস টেস্টের কথা বলেন তবে দেরি না করে তা করিয়ে নিন।
৩। নিজেকে সাবধান রাখার জন্য এবং পরিবারকে সুস্থ রাখতে এই ধরনের সমস্যা দেখা দিলে নিজে থেকেই বাড়ির লোকের থেকে দূরে থাকুন
৪। মাস্ক ব্যবহার করুন এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থার দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলুন।
৫। করোনা টেস্টের রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতলে চিকিৎসা নিন।
৬।রিপোর্ট নেগেটিভ আসলে চিকিৎসকের পরামর্শে যেমন ওষুধ খাচ্ছিলেন তেমন খেয়ে যান। তবে কিছুদিন বাড়ির সদস্যদের থেকে নিজেকে আলাদা রাখুন।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- চ দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ

























