ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬,   আষাঢ় ১১ ১৪৩৩

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১৪ জুন ২০২০

গাঁটের ব্যথা দূরীকরণে কিছু ঘরোয়া পদ্ধতি

যদিও আগে বয়স্কদের মধ্যে গাঁটের ব্যথা দেখা দিতো। কিন্তু বর্তমান সময়ে সকল বয়সের মানুষের ক্ষেত্রেই এমনটা দেখা যায়। অনেকেরই সারা বছর কম-বেশি এই সমস্যা হয়ে থাকে। এই ব্যথা নিরাময়ের জন্য ওষুধ না খেয়ে ঘরোয়া উপায় মেনে চলা যেতে পারে।

করোনার কারণে আমরা ঘর থেকে বের হতে পারছি না। ফলে এই সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ নাও মিলতে পারে। তাই জেনে নিন গাঁটের ব্যথা দূরীকরণের ঘরোয়া পদ্ধতি-

গাঁটের ব্যথায় এক কার্যকরী উপাদান অলিভ অয়েল। অলিভ অয়েলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা সহজেই ব্যথা কমাতে সাহায্য করে। ব্যথার সঙ্গে যদি প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় তবে তাতেও দারুণ কার্যকরী এই তেল। তবে অলিভ অয়েলের সঙ্গে আপনাকে মেশাতে হবে সি সল্ট।

এই লবণে প্রচুর ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, কপার ও জিংক থাকে। এতে থাকা মিনারেলস শরীরে ব্যথা কমাতে সাহায্য করে। তেলের সঙ্গে এই লবণ মিশিয়ে ব্যথার জায়গায় হালকা করে মালিশ করুন। এতে মাংশপেশি হালকা হবে এবং এনার্জি লেভেলও বাড়বে।

 তেল তৈরি করার জন্য ২০০ মিলিলিটার পানির সঙ্গে ২০ চামচ অলিভ অয়েল নিন। সঙ্গে মিশিয়ে দিন ১০ চামচ সি সল্ট বা সৈন্ধব লবণ। প্রতিদিন ১৫ মিনিট মালিশ করুন। 

এই ধরণের তেল ছাড়াও ১০ থেকে ১৫ মিনিট হাঁটু ডুবিয়ে রাখুন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। দিনে দুই-তিনবার এভাবে করলে ব্যথা কমবে।

এছাড়া দুইকাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়া ও সামান্য হলুদের গুঁড়া ভালোভাবে ফুটিয়ে এই দুধ খান। টানা দুইমাস দিনে একবার এই দুধ খেয়ে যেতে হবে। ব্যথায় আরাম পাবেন। আদা খেলে হাঁটুর ব্যথা অনেকটা কমে। এক্ষেত্রে সকাল সকাল আদা চা খেতে পারেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়