লাইফস্টাইল ডেস্ক
নষ্ট দুধের নানা ব্যবহার
দুধ গরম করতে গিয়ে অনেক সময় দেখা যায় সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হলেও সেই দুধ ফেলে দেবেন না। সেই দুধেরও রয়েছে নানা ব্যবহার। যেমন-
১. দুধ যদি ফেটে যায়, তা অনায়াসে সালাড ড্রেসিং-এর কাজে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধটা যেন পাস্তুরাইজড মিল্ক না হয়।
২. ঘরের দুধ ফেটে গেলে তা ফেলে না দিয়ে চিজ বানিয়ে ফেলুন। কীভাবে ঘরে চিজ বানাবেন, তার রেসিপি ইন্টারনেটে সহজেই পেয়ে যাবেন।
৩. প্যানকেক, কেক এবং ওয়াফেল-এর মতো অনেক ডেজার্টেই ফেটে যাওয়া দুধ দিতে হয়। তাই দুধ ফেটে গেলে ডেজার্ট তৈরি করতে পারেন।
৪. নষ্ট হয়ে যাওয়া দুধ আপনি খেতে না পারলেও আপনার পোষা বেড়ালটা কিন্তু ভালোবেসেই খাবে। কারণ নষ্ট দুধের গন্ধ ওদের ভালো লাগে।
৫. নষ্ট দুধ আপনার ত্বকের জন্য কিন্তু দারুণ উপকারী। কেটে যাওয়া দুধ মুখে ফেস মাস্কের মতো লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ত্বক ঝলমল করে উঠবে।
৬. বাগানে গাছের গোড়ায় নষ্ট দুধ দিলে আপনাকে সার দিতে হবে না। দেখবেন আপনার নষ্ট হয়ে যাওয়া দুধেই কীভাবে চারাগাছগুলো তরতরিয়ে বাড়তে থাকে।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- চ দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা



















