লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২০
গরমে প্রাণ জুড়াতে পেয়ারার জুস
পেয়ারার জুস। ছবি: সংগৃহীত
তাজা ফলের শরবত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এক্ষেত্রে খেতে পারেন ঠাণ্ডা মজার পেয়ারার জুস। বড় সাইজের কাজী পেয়ারা সারা বছরই পাওয়া যায়। তাই ঘরেই তৈরি করতে পারেন পেয়ারার শরবত।
উপকরণ
বড় পেয়ারা- ২টি
চিনি- এক কাপ
পুদিনা পাতা- ১ মুঠো
১টি লেবুর রস
মধু- ১টেবিল চামচ
কাঁচামরিচ- ১টি
ঠাণ্ডা পানি
আইস কিউব
লবণ স্বাদ মতো
প্রণালি
পেয়ারা কেটে ভেতরের বীজ ফেলে দিন। ছোট টুকরো করে একটি বোলে নিয়ে চিনি নিয়ে মাখিয়ে ৫ ঘণ্টা ঢেকে রেখে দিন চিনি গলে মেশা না পর্যন্ত।
১ ঘণ্টা পর পর নেড়ে দিতে হবে চামচ দিয়ে। এবার তাতে লেবুর রস, কাঁচামরিচ, মধু ও পুদিনা পাতা মেশান ভালো করে। ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন পানি ছাড়া।
ছেঁকে একটি বোলে রসটি নিন। খুব ঘন হবে এটি, যা আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।
এবার একটি ছোট গ্লাসে ২টি আইস কিউব ও ২-৩ টেবিল চামচ এই ঘন রসটি নিয়ে তাতে ঠান্ডা পানি ঢেলে ভালো করে মেশান এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?
সর্বশেষ
জনপ্রিয়

























