লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১:৪৮, ৫ অক্টোবর ২০২০
ঘরেই তৈরি করুন সুস্বাদু আপেল সাইডার
আপেল সাইডার
এই গরমে তৃপ্তি দিতে পারে মজাদার আপেল সাইডার। দারুণ সুগন্ধযুক্ত মজাদার এই পানীয় দূর করবে গরমের ক্লান্তি। মুহুর্তে এনে দেবে রিফ্রেশিং অনুভূতি। করোনাকালে ঘরে বসেই অনেকেই অনেক কিছু বানাচ্ছেন। আসুন বানিয়ে ফেলি মজাদার আপেল সাইডার। চলুন দেখে নেই কীভাবে বানাবেন এটি।
উপকরণ
তাজা আপেল ১০ টি
কমলালেবু ১ টি
দারচিনি ২ টি
লবঙ্গ ও জায়ফল ১ মুঠ
ফিল্টার করা পানি ১ গ্যালন (৩.৮৫৪১ লিটার)
পদ্ধতি
► আপেলগুলো ভালো করে ধুয়ে ছিলে নিন।
► আপেল ও কমলালেবু পাতলা করে কেটে একটা বড় পাত্রে নিন। এর মধ্যে পানি ও মশলা যোগ করে জ্বাল দিতে হবে।
► একদম অল্প আঁচে অন্তত আট ঘণ্টা ঢেকে রান্না করতে হবে এটি। আট ঘন্টা পরে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আপনার ঘরে তৈরি আপেল সাইডার। শীতকালে রাতে ঘুমানোর আগে পান করতে পারেন মজাদার এই পানীয়। আর গরমে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে বা স্বাভাবিক তাপমাত্রায় পান করুন দারুণ স্বাদের মজাদার আপেল সাইডার।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- চ দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
সর্বশেষ
জনপ্রিয়
















