লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২:৩৩, ১৮ অক্টোবর ২০২০
নারকেলের সন্দেশ তৈরির রেসিপি
নারকেলের সন্দেশ
সুস্বাদু একটি খাবার নারকেলের সন্দেশ। বিশেষ করে শিশুরা খেতে খুব পছন্দ করে নারকেলের সন্দেশ। খুব সহজে আর অল্প সময়েই ঘরে তৈরি করতে পারেন এই মজাদার নারকেলের সন্দেশ। তাই আজ আপনাদের জন্য রইল নারকেলের সন্দেশের রেসিপি।
উপকরণ:
১. মিষ্টিযুক্ত নারকেল- ২ কাপ
২. কনডেন্সড মিল্ক- অর্ধেক কৌটার বেশি
৩. ঘি-১ টেবিল চামচ
৪. আপনার পছন্দের খাবার রঙ ( ঐচ্ছিক)
প্রণালি:
প্রথমে ঘি অল্প আঁচে গরম করে নিতে হবে। তারপর নারকেল দিয়ে এক মিনিট ভাজতে হবে। এবার কনডেন্সড মিল্ক ঢেলে দিয়ে মাঝারি চুলায় রান্না করতে হবে। যতক্ষণ নারকেল একসাথে ভাজা না হয়। ভাজা হয়ে গেলে ভাজা নারকেলকে তিন ভাগে ভাগ করে এর সাথে কয়েক ফোঁটা খাবার রং দিতে হবে। চাইলে রং নাও করতে পারেন। এখন হাতের সাহায্যে গোল গোল করে নারকেল গুড়ার (এই গুড়াটা বাজারে পাওয়া যায়) উপর গড়াতে হবে। আপনার কাছে মিষ্টিযুক্ত নারকেল না থাকে তাহলে কোড়ানো নারিকেল এ চিনি মিশিয়ে নিবেন তারপর এই সন্দেশ করবেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?
সর্বশেষ
জনপ্রিয়

























