ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ১২ নভেম্বর ২০২০
আপডেট: ১০:২৫, ১৩ নভেম্বর ২০২০

রেসিপি: চিংড়ি মাছের কোর্মা

চিংড়ির কোর্মা

চিংড়ির কোর্মা

মাছের মধ্যে চিংড়ি মাছ অন্যতম। অনেকেই চিংড়ি মাছ পছন্দ করে না। তবে যে কোন সবজির সঙ্গে চিংড়ি মিশিয়ে রান্না করলে সেটির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সবজি ছাড়াও এই মাছ রান্না করা যায়। যার মধ্যে একটি হলো চিংড়ি মাছের কোর্মা। আপনাদের জন্য আজ এই সুস্বাদু রেসিপিটি দেয়া হলো-

উপকরণ:

চিংড়ি মাছ আধা কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, গুঁড়ো মরিচ দেড় চা চামচ (ঝাল অনুযায়ী), গুঁড়ো হলুদ হাফ চা চামচ, জিরা বাটা দেড় চা চামচ, রসুন বাটা এক চা চামচ, কাচাঁমরিচ আট থেকে দশটি, নারকেল একটি, তেল ও লবণ পরিমাণমত।

প্রস্তুত প্রণালী

প্রথমে মাছ কেটে ভালো করে লবণ পানিতে ধুয়ে নিন। নারকেল কুড়িয়ে হাফ নারকেল বেটে রসটুকু (নারবেল দুধ) চিপে নিয়ে ছোবড়া গুলো ফেলে দিন, এবং বাকি কোড়ানো নারকেল ওভাবেই রাখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। মাঝারি লাল হলে মাছগুলো ভাজা ভাজা করুন এবং অল্প পানি দিয়ে গুড়ো মরিচ, হলুদ, জিরা ও রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। ভাল করে কষানো হলে এবার নারকেল দুধ এবং কোরানো নারকেল ও কাচাঁমরিচ দিয়ে মাছগুলো মাখা মাখা ভুনা করুন। ভুনা হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাত অথবা পোলাও দিয়ে পরিবেশন করুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ