ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:১৩, ২ ডিসেম্বর ২০২০

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজর

গাজর

গাজর

পুষ্টিগুণে ভরা এক সবজি গাজর। অনেকেই খেতে পছন্দ করেন গাজর। কাঁচা, সালাদ, জুস বা তরকারিতেও দিয়ে খাওয়া যায় এই সবজি। স্বাস্থ্যের পাশাপাশি চোখ, ত্বক, চুলের জন্যও গাজর খুবই উপকারী।

তাছাড়া নিয়মিত গাজর খেলে শরীরে রক্তের ঘাটতি কমে। গাজর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে। এছাড়াও অন্যান্য অনেক উপকারে আসে। যেমন-

ডায়রিয়া

গাজর খেলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া, বদহজম, ইত্যাদির নিরাময় হয়। গাজরের আচার সেবনে বর্ধিত প্লীহা হ্রাস হয়। আধ কাপ গাজরের রসে সামান্য লবণ মিশিয়ে দিনে প্রায় চার বার খেলে ডায়রিয়া নিরাময় হয়। লিভারের রোগে আক্রান্ত রোগীর গাজরের রস, গাজরের স্যুপ পান করলে উপকার পাবেন। 

ডায়াবেটিসের সমস্যা কমায়

গাজর ফাইবারে পরিপূর্ণ। গবেষণা অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা বেশি পরিমাণে ফাইবার গ্রহণ করলে গ্লুকোজ মেটাবলিজম উন্নতি লাভ করে। তাই আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে গাজর অবশ্যই খান। 

পোড়া সারাতে কাজে লাগে

আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির জ্বালা এবং ব্যথা দূর করতে গাজর বেটে লাগানো উচিত। কাঁচা গাজর পিষে পোড়া জায়গায় রাখলে জ্বালা কমে। পোড়া জায়গায় গাজরের রস প্রয়োগ করলে ব্যথা দূর হয়। শরীরের পোড়া অংশে বারবার কাঁচা গাজরের রস প্রয়োগ করা অত্যন্ত উপকারী। 

গর্ভাবস্থা

গর্ভাবস্থায় গাজরের রস পান করা খুবই উপকারী। এতে শরীরে ক্যালসিয়ামের অভাব হয় না। যেসব মায়েরা বাচ্চাকে স্তন্যপান করান তাদের নিয়মিত গাজরের রস পান করা উচিত। এটি দুধের গুণমান বৃদ্ধি করে।

আইনিউজ/ এসডিপি

Green Tea
সর্বশেষ