ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৪:৩৭, ২৮ মার্চ ২০২১

শবে বরাতে তৈরি করুন চাল কুমড়ার হালুয়া

চাল কুমড়ার হালুয়া

চাল কুমড়ার হালুয়া

সোমবার দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে প্রতিটি বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবার। এসবের মধ্যে রয়েছে রুটি, বিভিন্ন রুচির হালুয়া, সুজি, মিষ্টান্ন।

এবার শবে বরাতে তৈরি করতে পারেন এমন এক ধরণের হালুয়া, যা খেতেও সুস্বাদু আবার স্বাস্থ্যকরও। আর হালুয়াটি হলো চাল কুমড়ার হালুয়া। 

তাহলে জেনে নিন কীভাবে তৈরি করবেন চাল কুমড়ার হালুয়া-

উপকরণ:

চাল কুমড়া কুচি- এক কাপ

মাওয়া- এক কাপ

চিনি- এক কাপ

এলাচ গুঁড়া-আধা চামচ

ঘি- তিন চা চামচ

দারুচিনি গুঁড়া- আধা চা চামচ

দুধ- এক কাপ

বাদাম কুচি- তিন চা চামচ 

কিসমিস- সাজানোর জন্য।

প্রণালী:

প্রথমে চাল কুমড়া কুচি পানিতে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার একটি প্যানে ঘি করে তাতে সিদ্ধ করা চাল কুমড়া কুচি দিয়ে নাড়তে থাকুন। এখন এতে একে একে মাওয়া, চিনি, এলাচ গুঁড়া, দারুচিনি গুঁড়া ও দুধ একসঙ্গে মিশিয়ে অল্প আঁচে নাড়ুন। পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাদাম কুচি ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চাল কুমড়ার হালুয়া।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ