লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৫, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৫, ২১ এপ্রিল ২০২১
ইফতার স্পেশাল ফিরনি
ফিরনি
অনেকেই ইফতার শেষে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন। তাই ইফতারে বিভিন্ন আইটেমের সঙ্গে এ রকম খাবার রাখলে মন্দ হয় না। আর এই মিষ্টি জাতীয় রেসিপি যদি হয় ফিরনি তবে তো কথাই নেই।
উপকরণ
দুধ- ১ লিটার
পানি- ১ কাপ
পোলাওয়ের চাল/বাসমতী চাল- ১/৪ কাপ
চিনি- আট চা চামচ
কাজুবাদাম- দুই চা চামচ
এলাচ গুঁড়া- আধা চা চামচ
গোলাপজল- এক চা চামচ
প্রস্তুত প্রণালী:
প্রথমে মিক্সারে ভালো করে ধুয়ে রাখা চাল বেটে নিতে হবে। এবার একটি প্যান গরম করে তাতে দুধ ঢেলে ফোটাতে হবে। গরম দুধের মধ্যে ব্বেটে রাখা চাল দিয়ে দ্রুত নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না দুধ তিন ভাগের এক ভাগ না হয়ে যায়। এরপর এর মধ্যে চিনি মেশাতে হবে। চিনি দিয়ে তিন-চার মিনিট নাড়াতে হবে। এবার কুচানো কাজুবাদাম দিতে হবে। এলাচ গুঁড়া ও গোলাপজল মিশিয়ে দিতে হবে। এরপর ঠাণ্ডা করে পরিবেশন করুন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?
সর্বশেষ
জনপ্রিয়

























