লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৪:১৮, ২৩ এপ্রিল ২০২১
রেসিপি: মচমচে ফুলকো বেগুনি
মচমচে ফুলকো বেগুনি
ইফতারে বেগুনি খেতে পছন্দ করেন সবাই। পরিবারের সদস্যদের জন্য বেগুনি বানানো গৃহিণীদের কাছে নতুন নয়। তবে সবার হাতের বেগুনি কিন্তু মচমচে ও ফুলকো হয় না।
আসুন জেনে নিন কীভাবে বানাবেন মচমচে ফুলকো বেগুনি-
উপকরণ:
বেসন- এক কাপ,
চালের গুঁড়া- কোয়ার্টার কাপ
বেগুন- দুটি
মরিচ গুঁড়া- আধা চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
আদা-রসুন বাটা- আধা চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালী:
বেগুন পাতলা করে কেটে নিন। এবার বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এখন এতে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো ব্যাটার তৈরি করুন। চুলার আঁচ মাঝারি রেখে প্যানে তেল গরম করে নিন। এবার ব্যাটারে বেগুনগুলো চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে ফুলকো বেগুনি।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























