ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ৪ জুন ২০২১
আপডেট: ১৬:১৯, ৪ জুন ২০২১

সহজেই তৈরি করুন সুস্বাদু আমের পুডিং

গ্রীষ্মকাল মানে নানা ফলের সমারোহ। বাজারে এখন দেখা মেলে রসালো ও মিষ্টি স্বাদের ফলের বাহার। যার মধ্যে একটি আম। এটি শরীর, ত্বক ও চুলের স্বাস্থ্যে যথেষ্ট ভূমিকা রাখে। রোগ প্রতিরোধ ও হজম ক্ষমতা বাড়ায়। 

আম দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকম মজার খাবার। আজ আমরা জেনে নেবো তেমনই একটি মজার রেসিপি। এটি তৈরি করা খুব সহজ। খুব অল্প সময়ে সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু আমের পুডিং।

উপকরণ:

৩টি ডিমের কুসুম, ৩ চামচ চিনি, ১ কাপ পাকা আমের রস, ১/২ লিটার দুধ, ১ টেবিল চামচ জেলাটিন, ২ টেবিল চামচ পানি, ক্রিম, ১/২ কাপ টুকরো করা আম, ১/৪ কাপ ডালিম ও পুদিনা পাতা।

প্রস্তুত প্রণালি

জেলাটিন পানিতে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। একটি পাত্রে ডিমের কুসুম, চিনি এবং দুধ ভালো করে ফেটে নিন। ভালো করে মেশানো হয়ে গেলে এতে জেলাটিন দিয়ে দিন। জেলাটিন দেয়ার পর চুলা নিভিয়ে ফেলুন। চুলা থেকে জেলাটিন ভালো করে মেশান। তারপর এতে আমের রস দিয়ে দিন। আমের রস দিয়ে আরো কিছুক্ষণ নাড়ুন। এরপর পরিবেশন পাত্রে ঢেলে ফ্রিজে ২ ঘণ্টার জন্য রেখে দিন। দুই ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ক্রিম, আমের টুকরো, ডালিম এবং পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ