লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৮:৩০, ২৮ জুন ২০২১
বিকেলের নাস্তায় সবজি পাকোড়া
সবজি পাকোড়া
বিকেল মানেই হালকা নাশতা। তবে এসময় বাইরে থেকে নাশতা এনে খাওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়। এক্ষেত্রে বিভিন্নরকম সবজি দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন সবজি পাকোড়া।
সব বয়সীর কাছেই এটি পছন্দের একটি খাবার। বিকেলের নাস্তায় একটু ভাজাপোড়া ধরনের খাবার খেতে চাইলে তৈরি করতে পারেন সবজি পাকোড়া।
উপকরণ
ময়দা ৩ কাপ
কর্ণফ্লাওয়ার ২ চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
নুডলস ১ কাপ
ডিম ১ টি
গাজর কুচি ১ কাপ
আলু কুচি ১ কাপ
সিম কুচি ১ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
বাঁধাকপি ১ কাপ
মরিচ কুচি ৭-৮ টি
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ (ঝাল খেলে মরিচ গুঁড়া ১ চা চামচ)
লবণ পরিমাণমতো
তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালি:
প্রথমে নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। গাজর, আলু, বাঁধাকপি, সিম সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ, মরিচ, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা ও লবণ দিয়ে সামান্য পানিসহ মেখে নিতে হবে।
এরপর হাত দিয়ে ছোট ছোট পাকোড়া বানিয়ে ডুবো তেলে ভালোভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে মিক্সড সবজি পাকোড়া।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























