লাইফস্টাইল ডেস্ক
আপডেট: ১৭:১৯, ৩১ জুলাই ২০২১
রেসিপি: মিষ্টি আলুর ডোনাট
বিকেলটা আড্ডা দেয়া কিংবা গল্প করার জন্য উপযুক্ত সময়। এই সময়টুকু নিশ্চয়ই রান্নাঘরে কাটিয়ে দিতে চাইবেন না! আবার খালি মুখে গল্প, আড্ডাও ঠিক যেন জমে না। তবে এসময় বাইরে থেকে নাশতা এনে খাওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়।
তাই বাড়িতেই তৈরি করুন স্বাস্থ্যগুণ সম্পন্ন মিষ্টি আলুর ডোনাট। এই খাবারটি তৈরি করাও খুব সহজ। খেতেও খুবই সুস্বাদু। হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এটি। চলুন জেনে নেয়া যাক রেসিপি-
উপকরণ
মিষ্টি আলু ৩০০ গ্রাম, মাখন তিন টেবিল চামচ, গরম দুধ আধা কেজি, চিনি এক কাপ, লবণ স্বাদ মতো, গুঁড়া দুধ এক কাপ, ব্রেডক্রাম্ব পাউডার এক কাপ, ডিম দুইটি, ময়দা এক কাপ, তেল পরিমাণ মতো।
সিরার জন্য
চিনি এক কাপ, দারুচিনি গুঁড়া আধা চামচ, পানি দুই কাপ।
প্রণালী
প্রথমে মিষ্টি আলু সিদ্ধ করে ভালোভাবে মাখিয়ে নিন। এবার একটি বাটিতে তেল, ব্রেডক্রাম্ব পাউডার ও ডিম বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কয়েক মিনিট রেখে দিন। এবার আবারো একটু মাখিয়ে গোল গোল বল করে ডোনাটের মতো বানিয়ে নিন। সবগুলো বানানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিন।
এবার অন্য একটি প্যানে চিনি, পানি, দারুচিনি গুঁড়া একসঙ্গে জ্বাল করে সিরা তৈরি করে হালকা ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হলে ডোনাট ডুবো তুলে নিন। ব্যস, হয়ে গেল মিষ্টি আলুর ডোনাট।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- চ দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা














