ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ২৭ আগস্ট ২০২১

গরমে প্রাণ জুড়াবে ঠাণ্ডা ঠাণ্ডা লেমন ললি

লেমন ললি

লেমন ললি

গরমে বাড়ির ছোট থেকে শুরু করে বড় সবাই ঠাণ্ডা কিছু খেতে চায়। এমন সময়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ঠাণ্ডা ঠাণ্ডা লেমন ললি। রইলো রেসিপি-

উপকরণ

কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
চিনি- স্বাদ মতো
লেবুর খোসা
সবুজ ফুড কালার
লেবুর রস- ১/৪ কাপ

প্রস্তুত প্রণালী

কর্ন ফ্লাওয়ারের সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে গুলে নিন। আরেকটি বাটিতে ২ কাপ পানির সঙ্গে স্বাদ মতো চিনি মেশান। লেবুর খোসা ও ফুড কালার মিশিয়ে নেড়ে চুলায় বসিয়ে দিন। ফুটে উঠলে লেবুর রস দিয়ে ৫ মিনিট নাড়ুন। এরপর অল্প অল্প করে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণটি মিশিয়ে দিন। নেড়ে নামিয়ে ঠাণ্ডা করুন। ছেঁকে আইসক্রিমের ছাঁচে ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। ৮ ঘণ্টা পর বের করে পরিবেশন করুন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়