লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:২৩, ৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:২৩, ৩ সেপ্টেম্বর ২০২১
সহজেই তৈরি করুন ইলিশের ডিমের বড়া
ইলিশের ডিমের বড়া
অনেকেই ইলিশের ডিম দিয়ে তৈরি বিভিন্ন খাবার পছন্দ করেন। ভুনা, ভাজি- নানাভাবে খাওয়া যায় ইলিশের ডিম। আজ আপনাদের জন্য রইল ইলিশের ডিমের বড়া তৈরির রেসিপি। কম উপকরণে খুব সহজে তৈরি করতে পারবেন এই খাবারটি।
উপকরণ
ইলিশের ডিম
পেঁয়াজকুচি- ১ কাপ
কাঁচা মরিচ- ২ টেবিল চামচ
রসুনবাটা- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- সামান্য
জিরা গুঁড়া- ১/৩ চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- ভাজার জন্য।
প্রস্তুত প্রণালি
তেল ছাড়া অন্যসব উপকরণ ভালোভাবে মেখে মণ্ড তৈরি করুন। এবার প্যানে তেল গরম করে বড়াগুলো সোনালি করে ভেজে নিতে হবে। এই বড়া খেতে পারবেন গরম ভাতের সঙ্গে। হালকা নাস্তা হিসেবেও খাওয়া যায় এই বড়া। তবে বেশিক্ষণ চুলায় রাখবেন না, তাতে বড়া শক্ত হয়ে যেতে পারে। গরম গরম খেতে বেশি ভালোলাগবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?
সর্বশেষ
জনপ্রিয়

























