লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ৪ অক্টোবর ২০২১
বিকেলের নাস্তায় চিকেন পপসিকল
চিকেন পপসিকল
চিকেন দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায়। যেমন-চিকেন ফ্রাই, চিকেন উইংস। তবে চিকেন পপসিকল অনেকেরই পছন্দ হলেও বাসায় তৈরি করা ঝামেলা মনে হয়। তাই বাসায় মেহমান আসলে কিংবা বিকেলের নাস্তায় রেস্টেুরেন্ট থেকে খাবারটি কিনে খান অনেকেই। তবে এই খাবারটি না কিনে ঘরে তৈরি করতে পারেন। রইল রেসিপি-
উপকরণ
মুরগির মাংস ৫০০ গ্রাম, ব্রেডক্র্যাম্ব পরিমাণ মতো, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া দুই চা চামচ, তেল পরিমাণ মতো, ডিম একটি।
প্রণালী
প্রথমে বাটিতে মুরগির মাংস, ব্রেডক্র্যাম্ব, আদা-রসুন বাটা, লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এবার মশলায় মাখানো চিকেন চপিং বোর্ডে কাঠিতে গেঁথে ডিমে চুবিয়ে ব্রেডক্র্যাম্বে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন পপসিকল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- চ দিয়ে শুরু নামের তালিকা অর্থসহ
সর্বশেষ
জনপ্রিয়
























