নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৯, ৬ আগস্ট ২০২১
‘যতো সময় লাগুক, বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে’
ফাইল ছবি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সময় যতই লাগুক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবশ্যই রায় কার্যকর করা হবে।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন আইনমন্ত্রী।
তিনি বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে শুধুমাত্র শোক পালন করলেই চলবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ পৌঁছে দিতে হবে। যতই সময় লাগুক না কেন, বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে। তাদের ধরে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আ.লীগ নেতা গোলাম সামদানী ফেরদৌস প্রমুখ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























