নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৫, ৬ আগস্ট ২০২১
পরীমনি, পিয়াসা, মৌ, হেলেনা, রাজের মামলা সিআইডির কাছে
আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা, হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ সহ ৭টি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান।
সিআইডিতে স্থানান্তরিত ৭ মামলার মধ্যে রয়েছে- মডেল ফারিয়া মাহবুব পিয়াসার ৩টি, সাদিয়া ইসলাম মৌ এর একটি, হেলেনার পল্লবী থানার মামলা, চিত্রনায়িকা পরীমনির একটি, প্রযোজক নজরুল ইসলাম রাজের একটি।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান বলেন, পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় সাতটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই মামলাগুলোর তদন্ত সিআইডি করবে। আসামিদেরও সিআইডির হেফাজতে নিয়ে আসা হবে।
মামলা হস্তান্তরের পর পিয়াসা ও মৌকে সিআইডি কার্যালয়ে নেয়া হয়েছে। বাকি মামলার আসামিদেরও সিআইডিতে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিআইডির এই কর্মকর্তা।
মৌ-পিয়াসা
গত রোববার (১ আগস্ট) রাতে রাজধানীর বারিধারায় পিয়াসার বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে বিপুল মদ, ইয়াবা ও সিসা সরঞ্জাম জব্দ করা হয়। রাত দশটা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত প্রায় ১২টা পর্যন্ত। রাতেই ডিবির আরেকটি দল মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে মডেল মৌ আক্তারকে আটক করে। এসময় তার বাড়িতেও মদের বারের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেও জব্দ করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। এই ঘটনায় মডেল পিয়াসা এবং মডেল মৌকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আইনিউজে পিয়াসা ও মৌয়ের বিস্তারিত ভিডিও দেখতে ক্লিক করুন।
র্যাবের হাতে আটক হেলেনা জাহাঙ্গীর।
এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান শুরু করে র্যাব। রাত ১২ টার দিকে অভিযান শেষে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করার বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। বিস্তারিত...
পরীমনি।
বুধবার (৪ আগস্ট) সাড়ে ৫টার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটকের তথ্য নিশ্চিত করেছে র্যাব। জানা গেছে, তিনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমণির বাসায় এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন। বিস্তারিত...
পরে পরীমনির তথ্য অনুসারে র্যাব গ্রেফতার করে নাট্য প্রযোজক রাজকে। তিনি পর্নগ্রাফি ও মাদক মামলায় আটক হয়েছে। বিস্তারিত...
দেখুন পরীমনির বাসায় র্যাবের অভিযানের ভিডিও-
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



























