নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৬, ৭ আগস্ট ২০২১
বিএসএমএমইউতে করোনা রোগীদের জন্য ফিল্ড হাসপাতাল উদ্বোধন
করোনা রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আইসিইউ এবং এইচডিইউসহ এক হাজার শয্যার একটি ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (৭ আগস্ট) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে মন্ত্রী এ হাসপাতালের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন। অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজ শনিবার থেকেই নতুন এই ফিল্ড হাসপাতালে রোগী ভর্তির কার্যক্রম শুরু করা হবে। অন্য হাসপাতাল ছেড়ে আসা রোগীদের এখানে ভর্তি নেয়া হবে না। তবে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ রেফার্ড করলে সেই রোগী ভর্তি করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়তে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব হাসপাতালে করোনা ইউনিটের শয্যা বাড়ানোর নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যমন্ত্রী এ ফিল্ড হাসপাতালের উদ্বোধন করলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























