নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩০, ৭ আগস্ট ২০২১
করোনা টিকা নিতে দুই কোটি ১৬ লাখের বেশি নিবন্ধন
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটে দেশের দুই কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন।
শনিবার (৭ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) এক কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত কর জানান, আজ শনিবার দুপুর পর্যন্ত ২ কোটি ১৬ লাখের বেশি নিবন্ধন হয়েছে।
তিনি বলেন, প্রতি মিনিটে প্রায় পাঁচ হাজারের মতো নিবন্ধন হচ্ছে। আজ থেকে সারাদেশে করোনার টিকাদানের সম্প্রসারিত কর্মসূচি চলায় নিবন্ধন বেশি হচ্ছে।
গত ১৪ জুলাই টিকার জন্য নিবন্ধন এক কোটি ছাড়িয়েছিল। সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সুরক্ষায় প্রতিদিন ৫০ লাখ নিবন্ধনের সক্ষমতা রয়েছে।
করোনাভাইরাসের টিকা নিতে ২৬ জানুয়ারি দেশে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় টিকাদান কর্মসূচি। টিকার মজুত কম থাকায় ৮ জুন থেকে টিকার নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে জুন মাসের শেষ দিকে আবার শুরু হয় টিকার নিবন্ধন কার্যক্রম। দেশে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।
এ পর্যন্ত দেশে করোনার টিকা এসেছে ২ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার। এরই মধ্যে ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন পেয়েছেন দুই ডোজ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























