নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০১, ৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০১, ৮ আগস্ট ২০২১
আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে বাস-ট্রেন-লঞ্চ
বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী নিয়ে সারা দেশে চলবে বাস, ট্রেন ও লঞ্চ। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোট গণপরিবহনের অর্ধেক চলাচল করতে পারবে।
বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। আসন সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ।
এর আগে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























