নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০০, ৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০০, ৮ আগস্ট ২০২১
বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন করেছে সরকার। ফলে বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে যত আসন তত যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলবে। তবে মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানো যাবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকান-শপিংমল। এছাড়া সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























