নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:১৬, ৯ আগস্ট ২০২১
ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় ১১ আগস্ট (বুধবার) থেকে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (৮ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রাজধানী ঢাকাসহ সারা দেশে রেলস্টেশনে ট্রেনের টিকিট কাউন্টার সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে খুলছে। এ দিন যাত্রীবাহী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
জানা গেছে, আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে সোমবার সকাল ৮টা থেকে বিক্রি হবে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, আগামী ১১ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন ৩৮ জোড়া এবং ২০ জোড়া মেইল বা কমিউটার ট্রেন চলাচল করবে। ওইদিন একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা থেকে এবং টঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।
ট্রেনে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























