নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪১, ২৩ অক্টোবর ২০২১
পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার মূলহোতা সৈকত ছিলেন ছাত্রলীগ নেতা
রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার মূলহোতা সৈকত মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব। জানা গেছে, সৈকত কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন তিনি।
তবে, উষ্কানিমূলক ফেসবুক পোস্টের কারণে তাকে ঘটনার পরের দিন ১৮ অক্টোবর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনে ছাত্রলীগ।
গ্রেফতারের পর শনিবার (২৩ অক্টোবর) র্যাব সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে সৈকত মন্ডলকে পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দুপল্লীতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা হিসেবে দাবি করা হয়।
কে এই সৈকত মন্ডল?
সৈকত মন্ডলের বাবার নাম রাশেদুল ইমলাম। সৈকত কারমাইকেল কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র। একই সাথে ছাত্রলীগের দর্শন বিভাগ শাখার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
- আরও পড়ুন- কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলো ইকবাল হোসেন (সিসিটিভি ফুটেজসহ)
- আরও পড়ুন- পূজামণ্ডপে কোরআন রাখা এই ইকবালের পরিচয় কী?
কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের সাধারণ নেতাকর্মীর জানান, দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মন্ডল আগে থেকেই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় সহপাঠীরা ক্ষুব্ধ ছিলো।
আইনিউজ/এসডি
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, সিসিটিভি ফুটেজে চিহ্নিত
ছেলেদের ইসলামিক নাম অর্থসহ | ছেলে শিশুর নাম|
বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























