নিজস্ব প্রতিবেদক
পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলা: রিমান্ডে আরও ১৩ জন
রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে জেলেপল্লীতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহীর আদালতে তাদের হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ড পেয়েছিল পুলিশ।
পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি জেলায় প্রতিমা, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই গত ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর উত্তরপাড়া হিন্দুপল্লীতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় হিন্দুদের বাড়িঘর। দেওয়া হয় আগুন। লুটপাটও করা হয় এসব বাড়িতে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়। এছাড়া অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা হয় একটি মামলা। এসব মামলায় মোট ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। আটকদের মধ্যে আজ যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদের আটক করা হয়েছে ঘটনার একদিন পর।
পীরগঞ্জে মূলহোতা ছিলেন ছাত্রলীগ নেতা
রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার মূলহোতা সৈকত মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব। জানা গেছে, সৈকত কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন তিনি।
তবে, উষ্কানিমূলক ফেসবুক পোস্টের কারণে তাকে ঘটনার পরের দিন ১৮ অক্টোবর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনে ছাত্রলীগ।
- আরও পড়ুন- কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলো ইকবাল হোসেন (সিসিটিভি ফুটেজসহ)
- আরও পড়ুন- পূজামণ্ডপে কোরআন রাখা এই ইকবালের পরিচয় কী?
গ্রেফতারের পর শনিবার (২৩ অক্টোবর) র্যাব সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে সৈকত মন্ডলকে পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দুপল্লীতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা হিসেবে দাবি করা হয়। বিস্তারিত...
আইনিউজ/এসডি
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলো ইকবাল হোসেন
মন্দিরে কোরআন রাখেন ইকবাল। সিসিটিভি ফুটেজ-
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























