নিজস্ব প্রতিবেদক
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায়, আরও কমতে পারে
ফাইল ছবি
সোমবার (১ নভেম্বর) দেশের উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সোমবার (১ নভেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ২০ দশমিক ২ ডিগ্রি, যা একদিন আগে রোববার ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৬ ডিগ্রি।
উত্তরাঞ্চলে এরইমধ্যে শীত নেমেছে। সকালে হালকা কুয়াশাও পড়ছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে লঘুচাপটি বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারাদেশের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি, রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























