নিজস্ব প্রতিবেদক
শিল্পী তাহেরা চৌধুরী মারা গেছেন
চিত্রশিল্পী ও সেতারশিল্পী তাহেরা চৌধুরী
প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী চিত্রশিল্পী ও সেতারশিল্পী তাহেরা চৌধুরী মারা গেছেন। রোববার দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তাহেরা চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হাসান উজ জামান মনি।
তিনি বলেন, নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তাহেরা চৌধুরী। এর মধ্যে গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে তিনি আঘাত পান। সেদিনই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন তিনি।
মনি বলেন, সোমবার বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে তাহেরা চৌধুরীর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
তাহেরা চৌধুরী ঢাকা আর্ট কলেজ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম পাঁচ নারী শিক্ষার্থীর একজন ছিলেন। তিনি বেশ কয়েকটি চিত্রপ্রদর্শনী করেছেন। দেশের বাইরেও বিভিন্ন চিত্রকর্মশালায় অংশ নিয়েছেন।
তার স্বামী চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ২০১৪ সালের ৩০ নভেম্বর মারা যান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























