নিজস্ব প্রতিবেদক
অনুমতি ছাড়া চাকরির আবেদন করলে শাস্তিমূলক ব্যবস্থা
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না মন্ত্রিপরিষদ বিভাগের কর্মচারীরা। ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ এর এই বিধান মনে করিয়ে দিয়ে গত ৩১ অক্টোবর অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ চাকরির আবেদন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে অফিস আদেশে।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে- মন্ত্রিপরিষদ বিভাগের নব নিয়োগপ্রাপ্ত ১৩ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের অনেকেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদন করে থাকেন। অনেকের চাকরি হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।
‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ এর ১৭ নম্বর অনুচ্ছেদের কথা স্মরণ করে দিয়ে বলা হয়, এই অনুচ্ছেদে ‘কোনো সরকারি কর্মচারী সরকারের তথা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোনো চাকরি বা কার্য গ্রহণ করতে পারবেন না’ বলে উল্লেখ রয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, এমতাবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত কর্মচারীদের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদন করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করার জন্য এবং যারা ইতোপূর্বে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লিখিত/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হলো।
অন্যথায় তাদের বিরুদ্ধে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























