ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ৪ নভেম্বর ২০২১
আপডেট: ১৩:৩৫, ৪ নভেম্বর ২০২১

শুক্রবার থেকে সারাদেশে অনির্দিষ্টকাল ধর্মঘট

তেলের দাম বাড়ার ঘোষণা এসেছে, আসেনি ভাড়া কতো বাড়বে সেই ঘোষণা- সেই ঘোষণাও দিতে হবে। এ দাবিতেই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘট।

দেশে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর প্রতিবাদে ধর্মঘটে নামছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন। আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সারাদেশে বাস-ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তথ্য ও গবেষণা সম্পাদক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

মাহতাব হোসেন চৌধুরী বলেন, তেলের দাম বৃদ্ধি করার ঘোষণা দিলে একইসঙ্গে ভাড়া কত বাড়বে সে ঘোষণাও দিতে হবে। কিন্তু শুধু তেলের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে, ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি। তাই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

মাহাতাব বলেন, হয় তেলের দাম কমাতে হবে, নইতো ভাড়া বৃদ্ধি করতে হবে। তা না হলে ধর্মঘট চলবে।

উল্লেখ্য, লিটারে ১৫ টাকা করে বেড়েছে ডিজেল ও কেরোসিনের দাম। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। রাত ১২টা থেকে কার্যকর হবে এ দাম। বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ তেলের দাম সমন্বয় করছে। গত ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪ দশমিক ৪১ টাকা বা ১০১ দশমিক ৫৬ রুপি ছিল। আর বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ ৫৯ দশমিক ৪১ টাকা কম।

আইনিউজ/এসডি

চা-বাগানে নির্মাণ হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়

এবার সত্যি সত্যি বাজারে এলো উড়ন্ত বাইক, বিক্রি শুরু

চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন

পাটুরিয়ায় ১৭ টি ট্রাক নিয়ে হেলে পড়ে ফেরি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়