নিজস্ব প্রতিবেদক
একাত্তর টিভির হেড অফ নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি
বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অফ নিউজ) শাকিল আহমদের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগ এনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থানায় এক নারী মামলাটি দায়ের করেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আনা হয়েছে। ধর্ষণের অভিযোগ করা ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হবে।
তবে শাকিল আহমেদকে এখনো গ্রেফতার করা যায়নি বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী ওই নারী একজন চিকিৎসক। তার সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ের আশ্বাস দেন শাকিল আহমেদ। সম্পর্কের এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করেন। কিন্তু এরপর শাকিল আর তাকে বিয়ে করেননি।
উল্লেখ্য, এর আগে একই অভিযোগে সংবাদ সম্মেলন করেন ওই নারী। তিনি দাবি করেছিলেন, চাকরির জন্য প্রায় সাত-আট মাস আগে শাকিলের সঙ্গে তার যোগাযোগ হয়। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্কের শুরু। পরে অন্তঃসত্ত্বা ও ভ্রূণ নষ্টের পরও তাকে বিয়ে না করে বরং চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান শাকিল।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























