নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:২৬, ৫ নভেম্বর ২০২১
ঢাকা, খুলনা ও সিলেটের ইউপি নির্বাচনে সহিংসতার আশঙ্কা
- সহিংসতা এড়াতে নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার প্রস্তাব।
- সিলেট বিভাগে সুনামগঞ্জের দোয়ারা বাজার ও ছাতকের পরিস্থিতি পুলিশের কাছে চ্যালেঞ্জিং।
- সহিংসতার শিকার সবসময় স্বতন্ত্র প্রার্থীরা।
আসন্ন ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সহিংসতার আশঙ্কা করছেন। এ আশঙ্কা বিশেষ করে ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে। আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীতা বাতিলের মত কঠোর শাস্তির প্রস্তাব করেছেন তারা। এছাড়াও তাদের প্রস্তাবে আছে নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার কথা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) আসন্ন দ্বিতীয় ধাপের ৮৪৬ ইউপি ভোট নিয়ে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় অংশ নিয়ে সহিংসতার আশঙ্কার পাশাপাশি হুঁশিয়ারির কথা জানানো হয়।
সভায় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ইউপি নির্বাচনে নির্বাচনী পরিবেশ ভালো না থাকলে সংশ্লিষ্ট এলাকায় ভোট বন্ধ করা হবে। এছাড়া কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারিও দেন তিনি। রিটার্নিং কর্মকর্তাদের সাহসী ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে সিইসি বলেন, জেলা প্রশাসক যারা আছেন তারা পাশে থেকে সাহস জোগাবেন।
বৈঠকে অংশ নিয়ে দেশের আট বিভাগের প্রায় সবগুলো মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশি মোতায়েনের প্রস্তাব করেন। এ সময়ে তারা একই ধাপে এত সংখ্যক ইউপির তফশিল না দেয়ার প্রস্তাবও করেন।
আলোচনা সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি তার বিভাগের অর্ধেকের মত ইউনিয়ন পরিষদ খুবই ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে বলেন, ঢাকা বিভাগের যেসব ইউনিয়নের নির্বাচন হবে তার অর্ধেকের মত জায়গায় সহিংসতার আশঙ্কা আছে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুরের নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কা আছে।
খুলনার বিভাগীয় কমিশনার তার বক্তব্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ এবং মাগুরায় সহিংসতার আশঙ্কা প্রকাশ করেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভয়াবহ সংকটের কথাও এ সময় তুলে ধরেন। বরিশাল বিভাগীয় কমিশনার আচরণ বিধি লঙ্ঘনে প্রার্থীতা বাতিলের মত কঠোর শাস্তির কথা বলেন। চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা পাহাড়ে ঝুঁকির কথা জানান। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ থেকে শঙ্কার কথা তুলে ধরেন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা।
সিলেট রেঞ্জের পুলিশের ডিআইজি তার বিভাগের অন্য জায়গার পরিস্থিতি ভালো থাকলেও সুনামগঞ্জের দোয়ারা বাজার ও ছাতকের পরিস্থিতি চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, প্রথম ধাপের পর সহিংসতা বেড়েছে। এজন্য আমরা বিব্রত ও উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা খবর পাচ্ছি যেসব সহিংসতা হচ্ছে তার শিকার স্বতন্ত্র প্রার্থীরা। স্থানীয়ভাবে তারা প্রতিকার পাচ্ছে না।
আইনিউজ/এসডি
কমলগঞ্জে নাজমুল হত্যা : র্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪
কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার
চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন
বড়লেখায় বিএনপি-জামায়াত পরিবারে নৌকা দেওয়ায় বিক্ষোভ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























