নিজস্ব প্রতিবেদক
শনিবার থেকে কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে করোনার টিকা
করোনা টিকাদান
করোনাভাইরাসের প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। শনিবার (৬ নভেম্বর) থেকে দেশের কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেওয়া হবে। টিকার এই বিশেষ কার্যক্রম চলবে ১২ নভেম্বর পর্যন্ত। কমিউনিটি ক্লিনিকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক এ কথা জানান।
শামসুল হক বলেন, দেশে প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক এখন চালু আছে। প্রতিটি ক্লিনিকে ৫ থেকে ১২ নভেম্বরের মধ্যে গড়ে ৫০০ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে দাম কমলে ফের ডিজেল-কেরোসিনের মূল্য সমন্বয়
কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার এই বিশেষ ক্যাম্পেইনের আগে আরও দুটি ক্যাম্পেইনের আয়োজন করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ক্যাম্পেইনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল ৭ আগস্ট। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল ৭ সেপ্টেম্বর। দ্বিতীয় ক্যাম্পেইনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল ২৮ ও ২৯ সেপ্টেম্বর। এর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল ২৮ ও ৩০ অক্টোবর।
গ্রামাঞ্চলে গড়ে তোলা কমিউনিটি ক্লিনিকগুলোতে মূল দায়িত্ব পালন করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। তাকে সহায়তা করেন স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দুজন মাঠকর্মী। সরকার ইতিমধ্যে সব সিএইচসিপিকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছে।
প্রত্যেক সিএইচসিপি ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করেন। প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, সিএইচসিপিদের কাছে এলাকার মানুষের তথ্য আছে। তারা করোনার টিকার নিবন্ধনের জন্য এলাকার মানুষকে সহায়তা করবেন।
কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার পাশাপাশি করোনার টিকার সাধারণ কেন্দ্রগুলোতে টিকাদান অব্যাহত থাকবে। ঢাকা শহরের নির্ধারিত স্কুলগুলোতেও শিক্ষার্থীদের টিকা দেওয়া চলবে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























