নিজস্ব প্রতিবেদক
ধর্মঘট প্রত্যাহার, ডিজেল চালিত বাসের ভাড়া বাড়লো
ফাইল ছবি
বিআরটিএর সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকের পর বাস ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। আগামীকাল সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লায় প্রতি কিলোমিটারে ভাড়া হবে এক টাকা ৮০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে বেড়ে হচ্ছে দুই টাকা ১৫ পয়সা।
রবিবার (৭ নভেম্বর) বিকাল পাঁচটায় বিআরটিএ চেয়ারম্যান পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি হবে না বলে জানান বিআরটিএ চেয়ারম্যান।
গত বুধবার হঠাৎ করেই ডিজেল ও কেরোসিন তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরই শুক্রবার থেকে বাস ভাড়া বাড়ানোর দাবিতে সারাদেশে ধর্মঘট শুরু হয়। একই সঙ্গে ডিজেলের দাম কমানো কিংবা ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটে নামে পণ্য পরিবহনে সংশ্লিষ্ট শ্রমিক-মালিকরা। আর শনিবার থেকে শুরু হয় নৌপরিবহনে ধর্মঘট। আজ বাসের ভাড়া বাড়ানোর পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক সমিতি। তবে, পণ্য ও নৌপরিবহনে ধর্মঘট প্রত্যাহার হয়নি।
আইনিউজ/এসডি
জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা
৬৯ বছর বয়সী ব্রেইন স্ট্রোকের রোগীর মাথার হাড্ডি প্রতিস্থাপন করলো এভারকেয়ার হসপিটাল | ever care
চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























