ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ৮ নভেম্বর ২০২১
আপডেট: ১৬:২২, ৮ নভেম্বর ২০২১

১০০ বীর মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসায় দরখাস্ত আহ্বান

১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসাসেবা দিতে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৮ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান’ স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা নেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়