নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫৬, ৮ নভেম্বর ২০২১
আশ্রয় নিয়েছেন, ভালোভাবে থাকেন : রোহিঙ্গাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রক্তপাতে মেতে উঠবেন না। আশ্রয় নিয়েছেন, থাকছেন, ভালোভাবে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকপাচার করলে কঠোর হাতে দমন করা হবে।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী। এই ট্যুরিস্ট এলাকায় রক্তের হোলি খেলা শুরু করেছে দুর্বৃত্তরা। তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারে এসব চলতে পারে না। কারণ এটি দেশের অন্যতম পর্যটন স্পট। এখানে দেশি-বিদেশি পর্যটক আসেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়, এখন স্বপ্নের দেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আলোচনা সভায় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























