ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ১০ নভেম্বর ২০২১

শেয়ারবাজার : দিনের শুরুতে সূচকের উত্থান

শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।

বুধবার (১০ নভেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এমন চিত্র দেখা যায় লেনদেনের শুরুতে।

বুধবারের লেনদেনের প্রথম ঘণ্টাতেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে তিন’শ কোটি টাকার ওপরে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সবকটি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়ে যায়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়