নিজস্ব প্রতিবেদক
ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর দাবি
ভর্তুকি দিয়ে ভাড়া ও তেলের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন 'সেভ দ্য রোড'। করোনাকালে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে প্রতিবেদন পাঠ ও সমাবেশে 'সেভ দ্য রোড' নেতৃবৃন্দ এই দাবি জানান।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে লিখিত প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনজুমান আরা শিল্পী, এ্যাড. আমিনা সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সাবেরি চৌধুরী প্রমুখ।
প্রতিবেদনে বলা হয়, হাজারো সমস্যায় আক্রান্ত হচ্ছেন নিন্মবিত্ত-মধ্যবিত্ত মানুষেরা। কিন্তু কথায় কথায় আমরা যে বন্ধুদেশের উদাহরণ নিয়ে আসি, সেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০৪ রুপি। সর্বশেষ বিনিময় মূল্যে (প্রতি রুপি ১.১৬ টাকা) রূপান্তর করলে বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১২০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পরে হয়েছে ৮০ টাকা। পশ্চিমবঙ্গে ডিজেল কিনতে হলে গুনতে হয় এর চেয়েও লিটারে ৪০ টাকা বেশি। তবে ডিজেলের দাম বেশি হলেও পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাংলাদেশের চেয়েও কম।
তারা বলেন, বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে গণপরিবহন ভাড়া ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যহার করতে হবে। তা না হলে দেশের মানুষ সহায়-সম্বল হারিয়ে অর্থনৈতিক ধ্বসের মুখে পরে পথে এসে দাঁড়াবে। যা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে 'মানবতার মা' প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাছে কোনভাবেই কাম্য নয়।
আইনিউজ/এসডি
জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা
তিনমাস রাতে বন্ধ থাকবে শাহজালাল এয়ারপোর্ট, বিকল্প কী?
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























