নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৯, ১২ নভেম্বর ২০২১
পিটুনি খেয়ে কেঁদে শামীম ওসমানের কাছে নালিশ জানালেন ছাত্রলীগ নেতা (ভিডিও)
র্যাব কর্মকর্তার উপর চটে কথা বলছেন শামীম ওসমান এমপি।
র্যাব-পুলিশের লাঠিচার্জে মহানগর ছাত্রলীগ সভাপতি রিয়াদ তার সঙ্গে থাকা কয়েকজনকে নিয়ে স্কুলের বাথরুমে আটকা পড়েন। পরে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তারা বের হন। এর পর বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে র্যাব। র্যাবের করা এই লাঠিচার্জে মহানগর ছাত্রলীগের নেতারা নির্যাতনের শিকার হয়েছেন এমন অভিযোগ এনেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি র্যাবের কর্মকর্তার ওপর চটে তাঁকে এই বিষয়ে প্রশ্নও করেছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সারাদেশের ৮৩৮ টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এরপর থেকে। সেখানে দেখা যায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদস্যরা আহাজারি করে শামীম ওসমানের কাছে বলছেন র্যাব তাদের লাঠিচার্জ করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোট চলাকালীন সময় দুপুরে পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামসহ তাদের শতাধিক লোকজন। তারা ইউপি সদস্য প্রার্থী শাহজাহান মাতবরের পক্ষে স্লোগান দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
লাঠিচার্জের সময় ভোটকেন্দ্রের বাথরুমে আটকা পড়েন মহানগর ছাত্রলীগের সভাপতিসহ নেতারা।
এসময় আরেক সদস্য প্রার্থী জাকারিয়া জাকির অভিযোগ তোলেন, ছাত্রলীগ নেতারা কেন্দ্রে ঢুকে সিল মারছে। উত্তেজনা দেখে দেয় কেন্দ্রে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও র্যাব সদস্যরা।
র্যাব-পুলিশের লাঠিচার্জে মহানগর ছাত্রলীগ সভাপতি রিয়াদ তার সঙ্গে থাকা কয়েকজনকে নিয়ে স্কুলের বাথরুমে আটকা পড়েন। পরে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তারা বের হন। এর পর বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল।
ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনার পর বিকেল সোয়া ৩টার দিকে ওই কেন্দ্রে যান শামীম ওসমান। ওই সময় তার কাছে নালিশ করে ছাত্রলীগ নেতারা। মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও যুগ্ম সম্পাদক রাকিবুল আহাজারিও করেন।
এসময় ছাত্রলীগ নেতা শামীম ওসমানের কাছে নালিশ করেন, আমাদের কুত্তার মতো পিটিয়েছে স্যার।
ঘটনাটির ভিডিও-
পরে শামীম ওসমান র্যাব কর্মকর্তা স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলমকে প্রশ্ন করেন, ‘ওদের মারছে কেন?’
জবাবে র্যাব-১১ এর কর্মকর্তা মনিরুল আলম বলেন, ‘ওদেরকে মারি নাই স্যার। ওরা দেখেন এসব জিনিসপত্র নিয়ে (ধারাল অস্ত্র ও লাঠিসোটা) আসছে। ওখানে ককটেল আছে। তারা এখানেই ছিল। আপনি সবাইকে জিজ্ঞাসা করেন।’
জবাবে শামীম ওসমান বলেন,
‘এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন। দেখি আপনি পারেন কি না আর আমি পারি কি না। আপনি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারিকে চোরের মতো মারবেন?’
র্যাব কর্মকর্তা বলেন, ‘চোরের মতো পিটানো হয় নাই স্যার। তাদের প্রতিহত করা হয়েছে এগুলো নিয়ে আসায়।’
এসময় সাংবাদিকেরা শামীম ওসমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কিছুই বলেননি। একপর্যায়ে তিনি কেন্দ্র থেকে চলে যান।
এ বিষয়ে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম বলেন, ‘ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার চেষ্টা চলছে এমন তথ্য পেয়েছিলাম। সেখানে গিয়ে আমরা বহিরাগত লোকজনদের দেখেছি। কেন্দ্রের ভেতর থেকে উত্তেজনা দেখা দিলে শৃঙ্খলা ফেরানো চেষ্টা করে পুলিশ ও র্যাব সদস্যরা। সেখান থেকে বিপুল পরিমাণ লাঠি, দুটি ছোরা এবং একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।’
আইনিউজ/এসডি
ভোট দিতে নারীদের আগ্রহ বেশি
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























