ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১১, ১৩ নভেম্বর ২০২১
আপডেট: ১১:১৪, ১৩ নভেম্বর ২০২১

দেশে এসেছে মেট্রোরেলের আরও দুই ইঞ্জিন, চার কোচ

রাজধানীতে চলমান মেধাপ্রকল্প মেট্রোরেলের জন্য আরও দুটি ইঞ্জিন এবং চারটি কোচ দেশে এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘এম ভি ব্রাইট কোরাল’ নামে এক জাহাজে করে এগুলো মোংলা বন্দরে এসে পৌঁছায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্টরা জানান, জাহাজটিতে মেট্রোরেলের চারটি রেলওয়ে কোচ/বগি ও দুটি ইঞ্জিনসহ ২৮ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে।

আজ শনিবার এসব মালামাল খালাস হওয়ার কথা রয়েছে। পরে নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে আনা হবে।

এর আগে গত ২ অক্টোবর চারটি ইঞ্জিন ও আটটি কোচ নিয়ে এম. ভি এসপিএম ব্যাংকক, ১২ সেপ্টেম্বর চারটি কোচ ও দুটি ইঞ্জিন নিয়ে এম. ভি প্রেসার্স কোরাল, ২০ জুলাই এম. ভি হরিজন-০৯ জাহাজে ১০টি কোচ ও দুটি ইঞ্জিন, ৫ মে এম. ভি ওশান গ্রেস জাহাজে ছয়টি কোচ এবং ৩১ মার্চ এম. ভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্রোরেলের ছয়টি কোচ আসে এই বন্দরে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়