ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ১৪ নভেম্বর ২০২১

২৮ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলার রায়

আবরার ফাহাদ। ফাইল ছবি

আবরার ফাহাদ। ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। রবিবার (১৪ নভেম্বর) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই দিন ধার্য করেন। আজ আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইয়া গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে আটক ২২ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আসামি মো. মুজাহিদুর রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। এই মামলার মোট ২৫ আসামির মধ্যে ২৫ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন আদালত।

এর আগে গত ২৪ অক্টোবর প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন শেষ করেন এবং তিনি মামলার ২৫ আসামি সবার মৃত্যুদণ্ড দাবি করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযুক্তরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ছাত্রলীগ তাদের বহিষ্কার করে। ঘটনার পরদিন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

এসএসসি: সব প্রশ্ন কমন পড়েছে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কোথায় কত বাড়লো বাস ভাড়া

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল

Green Tea
সর্বশেষ