আবহাওয়া ডেস্ক
সোমবার দেশের ৬ বিভাগে বৃষ্টি হতে পারে
ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টি না থাকলেও দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার রাতে আবহাওয়া অফিসের কর্মকর্তা মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে তবে সেটি প্রাথমিক অবস্থায় রয়েছে।
লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে কোনো ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনই কোনো ঘূর্ণিঝড়ের কথা বলছি না। ঝড় সৃষ্টি হতে হলে লঘুচাপটিকে কয়েকটি ধাপ পেরিয়ে নিম্নচাপে রূপ নিতে হবে। এরপর নিম্নচাপের প্রভাবে ঝড় সৃষ্টি হতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) রাজধানীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ২৬ মিলিমিটার।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























