নিজস্ব প্রতিবেদক
করোনার টিকা পেতে ৬ কোটি ৬৫ লাখেরও বেশি নিবন্ধন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকা পেতে সারাদেশে এখন পর্যন্ত ৬ কোটি ৬৫ লাখেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৬ লাখ ১১ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৯০৫ জন।
সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, টিকা পেতে সারাদেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে ৬ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৩৬৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৪৯ হাজার ২০১ জন নিবন্ধন করেছেন।
এদিকে, রাজধানীসহ সারাদেশে রোববার (১৪ নভেম্বর) একদিনে আরও ৬ লাখ ১৭ হাজার ২৫২ জন মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৫৩৭ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৭১৫ জন।
সবমিলিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৩০৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























