ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ১৫ নভেম্বর ২০২১

মেজর সিনহা হত্যা মামলা : সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ

মেজর (অব.) সিনহা হত্যা মামলার চলমান বিচারকার্যের মুলতবি সাক্ষ্যগ্রহণের সপ্তম দফা সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার (১৫ নভেম্বর) সোয়া ১০টার দিকে এসআই কামাল হোসেনসহ ৬জন সাক্ষী আদালতে হাজিরা দিয়েছেন।

৬ জনের মধ্যে একজন রি-কল সাক্ষী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, এসআই কামাল হোসেনের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে সপ্তম দফা সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হয়। কামাল হোসেন ছাড়াও হাজিরা দেওয়া অপর সাক্ষীরা হলেন, পরিদর্শক মানস বড়ুয়া, কনস্টেবল মোশারফ, ওসি এবিএম এস দৌহা, এএসপি জামিলুর ও রি-কল সাক্ষী সার্জেন্ট আয়ূব।

এর আগে অন্যদিনের মতো বরখাস্ত ওসি প্রদীপ কুমারসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এ সাক্ষ্যগ্রহণ চলবে।

জানা যায়, মামলায় মোট ৮৩ জন সাক্ষীর মাঝে পঞ্চম দফায় মামলার ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ৬ষ্ট দফায় ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সাক্ষ্য গ্রহণের জন্য আদালত মামলার আরও ২৪ সাক্ষীকে সমন দেওয়া হয়। কিন্তু ১৮ জন উপস্থিত হওয়ায় তাদের হাজিরা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় মোট চারটি মামলা হয়। ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এর মধ্যে দুটি মামলা হয় টেকনাফ থানায়, একটি রামু থানায়।

ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

তদন্ত শেষে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় র‌্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। অভিযুক্ত আসামিদের মধ্যে পুলিশের ৯ সদস্যরা হলেন, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেল রুবেল শর্মা, এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া ও কনস্টেবল সাগর দেব নাথ।

আইনিউজ/এসডি

 

আইনিউজ ভিডিও

এসএসসি: সব প্রশ্ন কমন পড়েছে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কোথায় কত বাড়লো বাস ভাড়া

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল

Green Tea
সর্বশেষ