ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ১৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৬:১৮, ১৬ নভেম্বর ২০২১

এমপি একাব্বর হোসেনের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

মো. একাব্বর হোসেন ও শাহাব উদ্দিন

মো. একাব্বর হোসেন ও শাহাব উদ্দিন

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ।

মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী মো. একাব্বর হোসেন আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের মানুষের সেবা করে গেছেন। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন : মির্জাপুরের এমপি একাব্বর হোসেন মারা গেছেন

এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. একাব্বর হোসেন। তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য। 

পারিবারিক সূত্রে জানা গেছে, একাব্বর হোসেন দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ১৬ অক্টোবর তিনি ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে সিএমএইচএ ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি নির্বাচিত হন। এর পর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।

এ ছাড়া তিনি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়